সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সম্পর্কে দু'কথা
সনাতনীদের বহুমুখী উন্নয়নের লক্ষ্যে ‘এসডিএফ' প্রতিষ্ঠিত; যার প্রথম পদক্ষেপ ‘শিক্ষা প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা-সংস্কৃতি-সভ্যতার চর্চা ও আত্মোন্নতি তথা সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আবাসিক সুবিধাসহ গুরুকুলের আদলে আধুনিক শিক্ষালয় গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যা হবে সনাতনীদের জন্য দল-মত-বর্ণ-গোত্র নির্বিশেষে একটি সর্বজনীন জ্ঞানতীর্থ।
প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি যেখানে...
সনাতনীদের বহুমুখী উন্নয়নের লক্ষ্যে ‘এসডিএফ' প্রতিষ্ঠিত; যার প্রথম পদক্ষেপ ‘শিক্ষা প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা-সংস্কৃতি-সভ্যতার চর্চা ও আত্মোন্নতি তথা সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আবাসিক সুবিধাসহ গুরুকুলের আদলে আধুনিক শিক্ষালয় গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যা হবে সনাতনীদের জন্য দল-মত-বর্ণ-গোত্র নির্বিশেষে একটি সর্বজনীন জ্ঞানতীর্থ।
প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি যেখানে থাকবে সনাতন ধর্মীয় নানাবিধ শিক্ষা; তথ্য-প্রযুক্তিসহ যুগোপযোগী বিবিধ বিষয়, সমৃদ্ধ লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র। যা আগামী প্রজন্মকে আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ এক জাতি গঠনের দৃষ্টান্ত স্থাপন করবে। সাধারণ শিক্ষার্থী ছাড়াও অন্যান্যদের জন্য থাকবে সনাতন ধর্মীয় স্বল্পমেয়াদী কোর্সের ব্যবস্থা।
আমাদের প্রথম পাইলট প্রকল্প শুরু হয়েছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়। পরবর্তীতে একইভাবে প্রতিটি বিভাগে অন্তত একটি করে শিক্ষালয় গড়ে তোলার দৃঢ় প্রত্যয় রয়েছে। এমতাবস্থায় জমি ক্রয়, অবকাঠামো নির্মাণ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য অনুদান সংগ্রহ আবশ্যক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অনুদান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আপনার মূল্যবান সময়, শ্রম, মেধা ও অর্থ প্রদান করে স্বধর্মের উন্নতি সাধনে এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করার সবিনয় আহ্বান জানাচ্ছি।
নিয়মিত মতবিনিময় সভায় যুক্ত হওয়ার বিনীত আহ্বান-
➡️ মাধ্যম: গুগল মিট
➡️ সময়: প্রতিদিন রাত ১০:০০ টা থেকে ১১:৩০ টা।
➡️ সাপ্তাহিক মিটিং : প্রতি শুক্রবার রাত ৮:৩০ থেকে ১১:৩০ টা।
➡️ যুক্ত হবার লিংকঃ meet.google.com/ssz-ibyf-eym
➡️ মিটিং কোডঃ ssz-ibyf-eym
♦ ফেসবুক পেজ- https://facebook.com/pg.sdfbd
♦ ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/sdevfund
♦ ইউটিউব চ্যানেল- https://youtube.com/@amar2tk
আমাদের প্রথম ও প্রধান প্রকল্প "সনাতনী জ্ঞানতীর্থ"। গুরুকুলের আদলে এই আধুনিক আবাসিক শিক্ষালয় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। যা দল-মত-সম্প্রদায় এর উর্ধে একটি সর্বজনীন শিক্ষালয়।