চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কর্কট লগ্নে জন্মেছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। 

"याबत् स्थास्यन्ति गिरय़ः सरितश्च महीतले।

ताबद् रामाय़णकथा लोकेषु प्रचरिष्यति॥"

---(बाल्मीकि रामाय़ण: १/२/३६)

"যাবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহীতলে।

তাবদ্ রামায়ণকথা লোকেষু প্রচরিষ্যতি।।"

---(বাল্মীকি রামায়ণ: ১/২/৩৬) 

যতকাল এই ধরণীতলে পর্বত দাঁড়িয়ে থাকবে আর নদীর ধারা বহমান হবে, ততকাল শ্রীরামের রামায়ণ কথা এই জগতে লোকমুখে প্রচারিত হবে। 

বেদ-বেদাঙ্গের মহান বিজ্ঞানবেত্তা, মহান পরাক্রামী, বিশ্ববিখ্যাত যোদ্ধা, সত্যের দৃঢ়ব্রতধারী, অতুলনীয় জিতেন্দ্রিয়, স্থিতপ্রজ্ঞ, সমগ্র প্রাণিজগতের রক্ষক ও পালক, বৈদিক ধর্মের মহান প্রতিপালক ও সংরক্ষক, আদর্শ পুত্র, আদর্শ ভাই, আদর্শ স্বামী, আদর্শ রাজা, জীবন্মুক্ত দিব্য পুরুষ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পরিবারের পক্ষ থেকে সকল‌কে জানাই শুভ রামনবমীর শুভেচ্ছা🙏