"সনাতনী জ্ঞানতীর্থ" সন্মন্ধে আমাদের অভিপ্রায়
"সনাতনী জ্ঞানতীর্থ"
নমস্কার,
নতুন প্রজন্মের জন্য প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি সনাতন ধর্মীয় শিক্ষা, শিক্ষা-সংস্কৃতি-সভ্যতার চর্চা ও আত্মোন্নতি অতিব জরুরী। আমাদের অস্তিত্ব রক্ষা ও স্বাবলম্বী জাতি গঠনের জন্য আধুনিক আবাসিক শিক্ষালয় গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সবার সহায়তা পেলে পরবর্তীতে ধাপে ধাপে বাংলাদেশের অন্যান্য বিভাগ বা জেলা সদরেও এধরনের শিক্ষালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে যথেষ্ট আশাবাদী। বাংলাদেশের সকল সনাতন ধর্মাবলম্বীর কাছ থেকে সাধ্যমত অনুদান সংগ্রহ করে এই শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন প্রক্রিয়াধীন। সফলতার জন্য বর্ণ-গোত্র-বয়স নির্বিশেষে সকল সনাতনীর সহযোগিতা আমাদের কাম্য। যারা এই মহতী কাজে যুক্ত হতে চান কিংবা সমর্থন করেন তাদের কাছে নিঃস্বার্থভাবে সময়/শ্রম/মেধা/অর্থ দক্ষিনা প্রার্থনা করছি।
প্রকল্পের নামঃ- সনাতনী জ্ঞানতীর্থ।
প্রকল্পের ধরনঃ- সাধারণ শিক্ষার পাশাপাশি সনাতন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান (আবাসিক)
প্রকল্পের প্রাথমিক ব্যায়ঃ- ১০,০০০০০০০/ (দশ কোটি) টাকা।
প্রকল্প বাস্তবায়নের মেয়াদঃ- ৪ বছর (চার বছর)
প্রকল্প বাস্তবায়নে অর্থের উৎসঃ- সনাতন ধর্মাবলম্বী গণমানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা।
অর্থের ব্যাবহার ও প্রয়োগ বিধিঃ-
১। প্রাথমিক পর্যায়ে-২৪/২৫ অর্থবছরে ৫০০০০০০/(৫০ লক্ষ) (প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণি পর্যন্ত)
২। দ্বিতীয়ত পর্যায়েঃ- ২৫/২৬ অর্থ বছরে ৪,৫০০০০০০/ (চার কোটি পঞ্চাশ লক্ষ) (মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান)।
৩। তৃতীয়ত পর্যায়ে- ২৬/২৭ অর্থ বছরে ৫,০০০০০০০/ (পাঁচ কোটি) (উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান)।
উদ্যোক্তাঃ- সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
অনুদান সংগ্রহ- নিজস্ব ব্যাংক এ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং তথা রসিদ বইয়ের মাধ্যমে।
সহযোগিতায়ঃ সনাতন ধর্মাবলম্বী সহযোদ্ধাগণ।
চলতি হিসাব নং 0100256191461
জনতা ব্যাংক বাড্ডা শাখা ঢাকা
01805003282 বিকাশ/ রকেট/নগদ পেমেন্ট।
সদস্যের ধরণ:
ক) সাধারণ সদস্য: যারা ভর্তি নীতিমালা ও গঠনতন্ত্র মেনে নিবন্ধন করে সদস্য হবেন। মাসিক/স্বেচ্ছায় অনুদান প্রদান ও কার্যকর ভূমিকা পালন করবেন তারাই সাধারণ সদস্য বলে গণ্য হবেন।
খ) আজীবন সদস্য: যিনি এককালীন ন্যূনতম ১,০০,০০০ (এক লক্ষ) টাকা বা সমপরিমাণ সম্পদ/উপকরণ সংগঠনকে দান করবেন তিনি আজীবন সদস্য বলে গণ্য হবেন।
গ) দাতা সদস্য: যিনি এককালীন ন্যূনতম ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা/মালামাল বা নিয়মিতভাবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অনুদান দেবেন তিনি দাতা সদস্য বলে গণ্য ভেলপমেন্ট হবেন।
[আজীবন সদস্য ও দাতা সদস্যের তালিকা অত্র প্রতিষ্ঠানে প্রকাশিত থাকবে।
পাঠ্যক্রমের বৈশিষ্ট্য:
১. চরিত্র গঠন: নম্রতা, নিয়মানুবর্তিতা এবং শিক্ষক ও
প্রবীণদের প্রতি শ্রদ্ধার মতো মূল্যবোধ গড়ে তোলা ।
২. পরিবেশ সচেতনতা: টেকসই অনুশীলনের মাধ্যমে প্রকৃতির
সাথে সামঞ্জস্য রেখে বাঁচতে শেখা।
৩. সম্প্রদায় পরিষেবা: বাঙ্গালী সনাতন সমাজের সেবা
(নিঃস্বার্থ সেবা) কার্যক্রমে অংশগ্রহণ।
১ম থেকে ১০ম শ্রেণির জন্য গুরুকুল পাঠ্যক্রম
ভিত্তি স্তর : প্রথম ও দ্বিতীয় শ্রেণি
উদ্দেশ্য: গল্প, প্রার্থনা এবং সৃষ্টিশীল ক্রিয়াকলাপের মাধ্যমে
শিক্ষার্থীদের গুরুকুলের ঐতিহ্য, সংস্কৃত ভাষার মৌলিক বিষয়
এবং নৈতিক মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেয়া।
মধ্যম স্তর : তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি
উদ্দেশ্য: সংস্কৃত শব্দভান্ডার, বৈদিক ধর্মগ্রন্থ ও সনাতন সংস্কৃতি
থেকে মৌলিক ধারণাগুলি আয়ত্ত করা।
অগ্রসরমান স্তর : ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি
উদ্দেশ্য: সংস্কৃত ভাষার দক্ষতা অর্জন, সনাতনী দর্শন সম্পর্কে
জ্ঞানলাভ এবং যোগ অনুশীলনের মাধ্যমে শৃঙ্খলা স্থাপন ।
উন্নত স্তর : নবম ও দশম শ্রেণি
উদ্দেশ্য: শিক্ষার্থীদের সংস্কৃত ভাষার উন্নত জ্ঞান, বৈদিক শাস্ত্ৰ
এবং ব্যক্তিগত ও সনাতন সমাজের উন্নতির জন্য আধ্যাত্মিক
অনুশীলন ।
মানুষ শূন্যহাতে জন্ম নেয়, অর্জিত ধন-সম্পদ রেখে
শূন্যহাতে চলে যায়; পৃথিবীতে থাকে শুধু তার কর্ম।
দান-নির্ভর এই 'শিক্ষা প্রকল্পে' সাধ্যমতো দান করে
পরকালের পাথেয় অর্জন করুন।
প্রধান কার্যালয়ঃ- সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ
দাউদপুর তালদিঘী তারাকান্দা ময়মনসিংহ।
যোগাযোগের মোবাইল নাম্বার-01805003277-91
ওয়েব সাইট www.sdf.info.bd
বিঃদ্রঃ - প্রথম পর্যায়ের কার্যক্রম চলমান আপনি/আপনারা স্ববান্ধবে আমন্ত্রিত। সতীর্থ হিসেবে যুক্ত হবার জন্য রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে www.sdf.info.bd/register