📢📢 সাবধানতা মূলক গুরুত্বপূর্ন ঘোষনা: 📢📢
একজন প্রতারক আমাদের সংগঠনের নাম, লোগো ও ভুয়া প্যাড বানিয়ে তীর্থ যাত্রার ভিসা প্রসেসিং সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটার সাথে আমরা সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এসডিএফ কোনভাবে যুক্ত নই। এটা মূলত সেই প্রতারকের একটি ব্যবসায়িক ধান্দা। ভুয়া প্যাডটিতে সংগঠনের ফোন নম্বরের পরিবর্তে প্রতারক তার নিজের একাধিক নম্বর ব্যবহার করেছে। এই প্রতারকের অবস্থান ঢাকার রামপুরা-বনশ্রী এলাকায়।
আমাদের নজরে বিজ্ঞাপনটি আসা মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এসবে বিভ্রান্ত হবেন না, প্রতারনার ফাদে পা দিবেন না। আমাদের ওয়েবসাইট, পেজ, ইউটিউব চ্যানেল এর বাইরে অন্য কোন সোর্সকে এড়িয়ে চলুন।
(আমরা সরকারি সহায়তায় তীর্থ ভ্রমনের চেস্টা চালিয়ে যাচ্ছি। সেই প্রচেষ্টা সফল হলে নিশ্চই আমরা আমাদের পেজ ও ওয়েবসাইটে জানাবো।)