দ্বিতীয় বর্ষপুর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কর্ম পরিকল্পনা
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ)-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত:
১৭ই অক্টোবর ২০২৫ ইং রোজ শুক্রবার বেলা ১১ ঘটিকায় রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঢাকা জেলার উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র সংগঠনের সভাপতি ননী ভূষণ অধিকারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভার শুরুতে ঢাকা জেলার আহ্বায়ক তপন কুমার দাস আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত সকলকেই ফুল দিয়ে বরণ করে নেন। অতঃপর ধর্মীয় সংস্কৃতির মাধ্য দিয়ে সভার কার্যবিবরণীর ধারাবাহিকতা হয়।
দুই বছর পূর্তি তৃতীয় বর্ষের কর্ম পরিকল্পনার মধ্যে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত প্রতিটি এলাকায় প্রচার প্রচারণার পদক্ষেপ হাতে নেয়া হয় এবং জানুয়ারি ২০২৬ সে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নিজস্ব জমিতে অবকাঠামো নির্মাণ করে প্রাথমিক স্তরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রাথমিক বিদ্যালয় গড়ার পরিকল্পনা নিয়ে আলোচনায় বিশেষ গুরুত্ব দেয়া হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডঃ অনন্ত কৃষ্ণ দাস,রবিন সরকার,সাগরিকা ভদ্র,দিলীপ কুমার অধিকারী,জগন্নাথ মোহন্ত সাধন,তপন দাস,চন্দন কুমার দাস,রিপন দাস,রথীন সরকার,রুদ্রজ্যোতি রায়,রিপন সরকার,প্রবীর রঞ্জন রায়,অসীম জয়ধর,বিকাশ রায় সহ বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত সতীর্থগণ।
মতবিনিময় সভা শেষে সকলে প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে আলোচনার সমাপ্তি হয়।