বিদ্যানিকেতন আপডেট:

এই দুই বছরে আমরা সারাদেশে তিনটি বিদ্যানিকেতন করতে পেরেছি। একটি ময়মনসিংহ জেলায় একটি রংপুর জেলায় ও একটি বাগেরহাট জেলায়।  

ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় দাউদপুর গ্রামে বর্তমানে প্রাথমিক থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সেখানে  সাধারণ শিক্ষার পাশাপাশি সপ্তাহে একদিন ধর্মীয় ও সংস্কৃতির শিক্ষা দেওয়া হয়। সেখানে চার জন শিক্ষক নিয়মিত ক্লাস নিচ্ছেন। এছাড়াও একজন ধর্মীয় শিক্ষক সপ্তাহে একদিন ক্লাস নিচ্ছেন। ইতিমধ্যে ভর্তিকৃত প্রত্যেক শিক্ষার্থীকে স্কুলের ইউনিফর্ম, পাঠ্য বই ও গীতা সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। এছাড়াও সময় সময়ে শিক্ষা উপকরণ দি‌য়ে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই (মার্চ'২৬ এর শে‌ষে) সংগঠনের ক্রয়কৃত ৩৫ শতক জায়গার উপর নিজস্ব ভূমিতে অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে। প্রথম ধাপে এক একর জায়গা ক্রয়ের বায়নাপত্র করলেও অনুদান নির্ভর সংগঠনের আর্থিক সংকুলান না হওয়ায় আমরা মাত্র ৩৫ শতক জমির মূল্য পরিশোধ করতে পেরেছি। সকলের সহযোগিতা পেলে এখানে সনাতনীদের কল্যাণে বৃহৎ কার্যক্রম করা সম্ভব।  

বাগেরহাট:

বাগেরহাট জেলা সদরের রেল রোডে অবস্থিত রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাগেরহাট শাখা কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে নিয়মিত সাপ্তাহিক গীতা ক্লাস পরিচালিত হচ্ছে। ছোট ছোট শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও ক্লাসে অংশগ্রহণ করেন। ২০২৪ সালের নভেম্বরে সাপ্তাহিক গীতা স্কুলটি যাত্রা শুরু করে ইতিমধ্যে এক বছরেরও বেশি সময় অতিক্রম করেছে। গীতা শিক্ষার পাশাপাশি ছাত্রীদের আত্মজ্ঞান, নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করছে। আর্থিক সংকুলান, শিক্ষক ও উপযুক্ত ক্যাম্পাস পেলে সাপ্তাহিক গীতা স্কুলটি ধীরে ধীরে পূর্ণাঙ্গ স্কুলে রূপ নেবে।  

রংপুর:

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর গ্রামের মহৎ ব্যক্তি মিলন কুমার মহন্তের পরিবার কতৃক দানকৃত জমির উপর নির্মিত হচ্ছে কাঙ্খিত স্বপ্নের একটি বিদ্যানিকেতন। স্থানীয় সনাতনীদের ব্যাপক আগ্রহ ও সহায়তায় ২৮ ফেব্রুয়‌রি'২৬ তা‌রি‌খে নির্মাণ কাজের শুভ সূচনা হ‌য়ে‌ছে ধর্মীয় মাঙ্গ‌লিক ক্রিয়া-কর্মের মধ‌্য দি‌য়ে। বর্তমা‌নে নির্মান কাজ চলমান। আপনাদের দেয়া পুণ্য দানে খুব শীঘ্রই প্রাথমিক নির্মাণ কাজ সুসম্পন্ন হবে, শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠবে এ অঙ্গন। এ অঞ্চলে আরো স্কুল চালুর ব্যাপারে আলোচনা চলমান রয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে এসব স্কুল হয়ে উঠবে সুনাগরিক তৈরীর কারখানা।  

 

বিস্তা‌রিত তথ‌্যসহ ম‌ন্দির লিস্ট:

আমরা আমা‌দের ও‌য়েবসাইটে সমগ্র বাংলাদেশের মঠ/ম‌ন্দির/আশ্রম/তীর্থের তথ‌্য সহ সনাতনী‌দের বৃহৎ নেটওয়া‌র্ক তৈরীর কাজ শুরু করেছি, যা আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রদর্শিত হচ্ছে। এর ফলে যা অর্জিত হবে-

  • ১। আমা‌দের ও‌য়েবসাইটের মাধ‌্যমে আপনা‌দের ম‌ন্দির‌টি প‌রি‌চি‌তি পা‌বে বিশ্ব দরবা‌রে।
  • ২। প্রয়োজ‌নে যে কেউ আপনা‌দের সা‌থে যোগা‌যোগ স্থাপন কর‌তে পার‌বেন।
  • ৩। যে‌কোন ভক্ত পথ প‌রি‌চি‌তি ও ম‌্যাপ দে‌খে সহ‌জেই ম‌ন্দির দর্শন কর‌তে পার‌বেন।
  • ৪। আমরা সকল ম‌ন্দি‌রের সং‌শ্লিষ্ট ব‌্যক্তি‌দের একটা নেটওয়ার্ক তৈর‌ি হ‌বে।
  • ৫। সমস‌্যা/সহায়তা/উন্নয়ন/দুর্যো‌গে পরস্পর পা‌শে থাক‌তে পার‌বো।

স‌র্বোপ‌রি এখা‌নে আপনাদের ম‌ন্দির‌টি যুক্ত হ‌লে আমা‌দের ভিত‌রে একটা সমন্বয়, সি‌স্টেম ও ভাতৃত্ব গ‌ড়ে উঠ‌বে।  

 

সরকারি অনুমোদন ও নিবন্ধন প্রাপ্তি:

সনাতনী ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ২৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধন পেয়েছে। যা ছিল আমাদের বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত। এই নিবন্ধনের প্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে সারাদেশে সনাতনীদের উন্নয়নে কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদিত।  

 

আর্থিক স্বচ্ছতা ও তথ্য প্রাপ্তির নিশ্চয়তা:

সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এফডিএফ) সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক আয় ব্যয়ে শতভাগ স্বচ্ছতা রক্ষা করছে। যেকোনো নিবন্ধিত সতীর্থ আমাদের ওয়েবসাইটে সদস্য হিসেবে লগইন করে তার নিজের অনুদানের বিস্তারিত তথ্য দেখতে ও ডিজিটাল মানি রিসিট ডাউনলোড করতে পারেন। সদস্য ছাড়াও যারা শুধুমাত্র দাতা তারাও আমাদের ওয়েবসাইটে ডোনার হিসেবে লগইন করে নিজের অনুদানের তথ্য দেখতে ও ডিজিটাল মানি রিসিট ডাউনলোড করতে পারেন। এছাড়াও সংগঠনের আর্থিক হিসেবের স্বচ্ছতা বিধানে বার্ষিক অ‌ডিট পরিচালনার জন্য বদ্ধপরিকর।  

 

অন‌্যান‌্য মাইল ফলক:

গঠনতন্ত্র: 

  • বাংলা ও ইং‌রেজী উভয় ভাষা‌তে এক‌টি পুর্নাঙ্গ গঠনতন্ত্র র‌য়ে‌ছে।

ব‌্যাংক হিসাব: 

  • সংগঠ‌নের নিজ না‌মে এক‌টিচিল‌তি ব‌্যাংক হিসাব র‌য়ে‌ছে। সম‌য়ের প্রয়োজ‌নে আরো হিসাব খোলা হ‌বে। বর্তমা‌নে জনতা ব‌্যাং‌কে ঢাকার বাড্ডা  শাখা থে‌কে "সনাতনী ডে‌ভেলপ‌মেন্ট ফাউন্ডেশন" না‌মে চল‌তি হিসাব নং-

ট্রেড লাইসেন্স: 

  • প্রধান কার্যালয় ময়মন‌সিংহ হওয়ায় আমরা তারাকান্দা উপ‌জেলার তাল‌দি‌ঘি ইউনিয়ন প‌রিষদ থে‌কে ট্রেড লাইসেন্স সনদ প্রাপ্ত।

ক‌র্পো‌রেট মোবাইল সং‌যোগ: 

  • প্রয়োজনীয় ন‌থিপত্র বি‌টিআর‌সি কর্তৃক অনু‌মোদন সা‌পে‌ক্ষে সংগঠ‌নের না‌মে ও মা‌লিকানায় ১৫‌টি ক‌র্পো‌রেট সিম সং‌যোগ নি‌তে সক্ষম হ‌য়ে‌ছি।

মোবাইল ব‌্যাং‌কিং: 

  • সংগঠ‌নের নিজ না‌মে বিকাশ, নগদ ও র‌কেট পে‌মেন্ট হিসাব খুল‌তে সক্ষম হ‌য়ে‌ছি।

ব্রান্ড এসএমএস(মা‌স্কিং): 

  • আমর‌া সংগঠ‌নের প্রয়োজনীয় কাগজপ‌ত্রের প্রেক্ষি‌তে বি‌টিআর‌সি থে‌কে SDF না‌মে মা‌স্কিং এসএমএস নি‌তে সক্ষম হ‌য়ে‌ছি। বি‌ভিন্ন সাংগঠ‌নিক প্রয়োজ‌নে বিশ্বস্ত এসএমএস যোগা‌যো‌গের জন‌্য যা গুরুত্বপূর্ন।

সরকার অনু‌মো‌দিত ও‌য়েবসাইট: 

  • আমরা বাংলা‌দেশ টে‌লি ক‌মিউনি‌কেশন ও রেগু‌লেট‌রি ক‌মিশন অনু‌মো‌দিত ডট‌বি‌ডি ডো‌মেইন নি‌য়ে আমা‌দের বর্তমানের সমৃদ্ধ ও‌য়েবসাইট‌টি প‌রিচা‌লিত হ‌চ্ছে।

ভ‌য়েস ম‌্যা‌সেজ ও‌বি‌ডি: 

  • প্রয়োজনীয় অনু‌মোদন সা‌পে‌ক্ষে আমরা সম‌য়ে সম‌য়ে রেকর্ড ভ‌য়েস কল দি‌য়ে সতীর্থ‌দের‌কে আপ‌ডেট প্রদান করে থা‌কি।

সোসাল প্লাটফর্ম: 

  • সংগঠ‌নের  প্রচার ও যোগা‌যো‌গের জন‌্য আমা‌দের র‌য়ে‌ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ‌্যা‌নেল, হোয়াটসআপ গ্রুপ, টে‌লিগ্রাম গ্রুপ ও চ‌্যা‌নেল, বিভাগ ভি‌ত্তিক ম‌্যা‌সেঞ্জার গ্রুপ।